শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
পাচার হওয়া টাকা ফেরত আনা হবেই: লক্ষ্মীপুরে জামায়াত আমির আবু সাঈদের কবরে তারেক রহমান: বীর শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ইরানি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন ২০ হাজার টাকায় প্রবাসী কর্মীদের দেশে ফেরার বিশেষ উদ্যোগ ঠিকানা জটিলতায় আটকে গেল ১১ হাজার প্রবাসীর ভোট! ফেরত এলো ব্যালট। রাজধানীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: বাংলাদেশ-আইসিসি দ্বন্দ্বে মুখ খুলল শ্রীলঙ্কা! জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের সহসভাপতি বাংলাদেশ সুড়ঙ্গ ও সাঁতাও এর জয়জয়কার: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা। ফেনীতে জামায়াতের বিশাল সমাবেশ: জনসমুদ্রে রূপ নিল ১১ দলীয় জোটের জনসভা!
আইসিসি থেকে যে সুখবর পেলেন মোস্তাফিজ

আইসিসি থেকে যে সুখবর পেলেন মোস্তাফিজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আইপিএলে খেলার সুযোগ না পেলেও আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর পেলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বুধবার (২৮ জানুয়ারি, ২০২৬) ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের হালনাগাদ তালিকায় এক ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন তিনি। বর্তমানে ৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে সেরা দশে থাকা একমাত্র বাংলাদেশি বোলার মোস্তাফিজ।

মোস্তাফিজের পাশাপাশি উন্নতি হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের। এক ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন তিনি। এছাড়া তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদও এক এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ৩৫ ও ৫৩তম স্থানে রয়েছেন। তবে দুই ধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেমে গেছেন শেখ মেহেদী হাসান। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭৮৭ রেটিং নিয়ে শীর্ষে আছেন ভারতের বরুণ চক্রবর্তী।

বোলারদের সাফল্যের দিনে উল্টো চিত্র ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে। শীর্ষ পর্যায়ে থাকা টাইগার ব্যাটারদের প্রায় সবারই অবনতি হয়েছে। ওপেনার তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে এবং পারভেজ হোসেন ইমন ৩৯ নম্বরে নেমে গেছেন। লিটন দাস ও সাইফ হাসানও এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে ৪৭ ও ৪০তম স্থানে রয়েছেন। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৯২৯ রেটিং নিয়ে বিশ্বসেরার সিংহাসন দখল করে রেখেছেন ভারতের অভিষেক শর্মা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com