মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

বিশ্বকাপ বর্জনের গুঞ্জনের মধ্যেই পাকিস্তান দলের টিকিট বুকিং!

বিশ্বকাপ বর্জনের গুঞ্জনের মধ্যেই পাকিস্তান দলের টিকিট বুকিং!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে জলঘোলা কম হয়নি। তবে বর্জনের গুঞ্জনের মধ্যেই ইতিবাচক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ শ্রীলঙ্কায় যাওয়ার জন্য পাকিস্তান দলের ফ্লাইট বুকিং সম্পন্ন করা হয়েছে।

টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়া সিরিজ শেষে লাহোর থেকে কলম্বোর উদ্দেশে এয়ার লঙ্কার একটি ফ্লাইট বুক করে রেখেছে পিসিবি। যদিও অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি, তবে সোমবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে শুক্রবার বা সোমবারের মধ্যে।

সূত্র বলছে, চূড়ান্ত ঘোষণার আগে প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, সামরিক বাহিনী এবং সাবেক চেয়ারম্যান নাজাম শেঠী ও রমিজ রাজার পরামর্শ নিয়েছেন নাকভি। সাবেক দুই বোর্ড প্রধানই ভারতকে বর্জন না করে শ্রীলঙ্কায় দল পাঠানোর পক্ষে মত দিয়েছেন।

বর্তমানে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ আগামী ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে, আর ১৫ ফেব্রুয়ারি হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাবর-রিজওয়ানদের।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com