মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গ্ল্যামার জগতকে বিদায় জানানোর পর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সিমরিন লুবাবা। মাত্র ১৫ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসেছেন দেশের শোবিজের এই পরিচিত মুখ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে তিনি নিজেই এই খবর নিশ্চিত করেছেন।
অভিনয় থেকে দূরে সরে যাওয়ার পর থেকেই লুবাবার জীবনযাপনে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছিল। সম্প্রতি তিনি আধ্যাত্মিক পরিবর্তনের কথা জানিয়ে গ্ল্যামার জগত ত্যাগের ঘোষণা দেন। বিয়ের ঘোষণা দিয়ে লুবাবা ফেসবুক পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুটি আত্মা, এক কিবলা—দুনিয়া ও আখিরাতের জন্য। আল্লাহ আমাকে এমন একজন সঙ্গী দিয়েছেন, যার সঙ্গে আমি দ্বীন শেখার পথে এগোতে পারব।’
নতুন জীবনের এই খবরটি সামনে আসার পর থেকেই ভক্ত ও নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই তার এই সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।