মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

কোচিং সেন্টার শতভাগ বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী

কোচিং সেন্টার শতভাগ বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী

কোচিং সেন্টার শতভাগ বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে শতভাগ কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কিন্ডারগার্টেনগুলোকে সরকারি নিবন্ধনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লা শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “দেশে আর কোনো কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না।” শিক্ষকদের ক্লাসরুমে উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি জানান, প্রয়োজনে আর্থিক সংকট নিরসনে সরকার সহায়তা দেবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে আইপিএস রাখার নির্দেশনা দেন তিনি।

পাবলিক পরীক্ষা আইন সংশোধনের বিষয়ে মন্ত্রী বলেন, কেবল পাবলিক পরীক্ষা নয়, চাকরির পরীক্ষাসহ সব ধরনের পরীক্ষায় নকল ও অনিয়ম রোধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com