মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

‘বিদায়’ নিয়ে ফিরছেন দীঘি

‘বিদায়’ নিয়ে ফিরছেন দীঘি

‘বিদায়’ নিয়ে ফিরছেন দীঘি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

‘জংলি’ সিনেমার পর এবার নতুন চমক নিয়ে বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘি। আগামী ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘বিদায়’। গত বছরের অক্টোবরে সুনামগঞ্জে শুটিং শুরু হলেও নানা কারণে এর মুক্তি পিছিয়েছিল। অবশেষে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন যে, ঈদুল আজহাতেই প্রেক্ষাগৃহে আসছে এই বিশেষ সিনেমাটি।

দীঘি জানিয়েছেন, সিনেমার গল্পের প্রয়োজনে কিছু দৃশ্য ও গানের শুটিং এখনও মালয়েশিয়ায় বাকি আছে, যা দ্রুতই শেষ করা হবে। সিনেমাটির বিশেষত্ব সম্পর্কে তিনি বলেন, এটি এমন এক গল্প যা দর্শক শুধু দেখবেন না, বরং মনে রাখবেন। আমাদের এখানে সাধারণত এমন গল্পের কাজ দেখা যায় না। জীবনের আবেগ ও বাস্তবতা নিয়ে তৈরি এই সিনেমাটি দর্শকদের হৃদয়ে দাগ কাটবে।

‘বিদায়’ সিনেমার অন্যতম বৈশিষ্ট্য হলো এতে প্রচলিত ঢংয়ের কোনো একক নায়ক নেই; বরং গল্পের প্রেক্ষাপটই এখানে মূল চালিকাশক্তি। দীঘির পাশাপাশি এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুণী শিল্পী বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবু।

ঈদুল আজহায় কেবল ‘বিদায়’ নয়, দীঘি অভিনীত সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমাও মুক্তির সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে আগামী ঈদে ভক্তদের জন্য দ্বিগুণ আনন্দ নিয়ে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com