সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

৪ দফা বেড়ে এবার কমলো স্বর্ণের দাম, ভরি কত?

৪ দফা বেড়ে এবার কমলো স্বর্ণের দাম, ভরি কত?

৪ দফা বেড়ে এবার কমলো স্বর্ণের দাম, ভরি কত?

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

টানা চার দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি স্বর্ণের দাম ২,১৫৮ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, এখন থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা। এর আগে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে এই দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com