বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশ ও ভারতের সীমান্ত এলাকায় মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এক মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এই কম্পন শুরু হয়। এর কেন্দ্রস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।
ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে উৎপত্তিস্থল হওয়ায় রাজধানীর চেয়ে সিলেট ও মৌলভীবাজারসহ পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে। হঠাৎ এই কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিক খবর অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।