বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

‘ইরানের জন্য উৎসর্গ হতে তৈরি আমরা’, ট্রাম্পকে কড়া জবাব পেজেশকিয়ানের

‘ইরানের জন্য উৎসর্গ হতে তৈরি আমরা’, ট্রাম্পকে কড়া জবাব পেজেশকিয়ানের

‘ইরানের জন্য উৎসর্গ হতে তৈরি আমরা’, ট্রাম্পকে কড়া জবাব পেজেশকিয়ানের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ট্রাম্পের হুমকির মুখে ইরানের কঠোর অবস্থান: বিদ্যুৎকেন্দ্র রক্ষায় ‘মানবপ্রাচীর’ গড়ার ডাক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোমাবর্ষণের হুমকির মুখে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো আগ্রাসন রুখে দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। খবর: নিউজ এক্স।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় জানান, দেশের জন্য তিনি নিজে এবং কোটি কোটি ইরানি জীবন দিতে প্রস্তুত। তিনি বলেন, এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখেরও বেশি সাহসী ইরানি দেশরক্ষায় জীবন উৎসর্গ করার প্রস্তুতি নিয়েছেন।

এদিকে, ইরানের উপ-ক্রীড়ামন্ত্রী আলিরেজা রহিমি দেশের অ্যাথলেট, শিল্পী ও তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে ‘মানবপ্রাচীর’ তৈরি করার। বুধবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার যে সময়সীমা ট্রাম্প বেঁধে দিয়েছেন, তার প্রতিবাদেই এই ডাক দেওয়া হয়েছে। ট্রাম্প হুমকি দিয়েছেন যে, এই সময়ের মধ্যে চুক্তি না হলে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে ব্যাপক বোমাবর্ষণ করা হবে। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান হামলায় ইরানে এ পর্যন্ত অন্তত ২,০৭৬ জন নিহত হয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com