বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

মাসে ৫ হাজার টাকা দিয়ে মশা মেরেছি: স্বাস্থ্যমন্ত্রী

মাসে ৫ হাজার টাকা দিয়ে মশা মেরেছি: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মশার উপদ্রব থেকে বাঁচতে মন্ত্রী হওয়ার আগে মাসে ৫ হাজার টাকা বাড়তি খরচ করতে হতো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি এই মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গুলশানে আমার বাসায় ভীষণ মশা ছিল। তখন আমার ছেলে জানাল, মশা মারার জন্য স্প্রে-ম্যানকে মাসে ৫ হাজার টাকা দিতে হবে। কারণ, যারা ওষুধ ছিটায় তারা অনেক সময় পরিমাণের চেয়ে অর্ধেক পানি বা কেরোসিন মিশিয়ে দেয়। ফলে মশা মরে না। পরে বাড়তি টাকা দেওয়ার পর তারা ওষুধের সঠিক মিশ্রণ ব্যবহার শুরু করে এবং তিন মাস পর মশার উপদ্রব বন্ধ হয়।

দেশের মশা মারার ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা ডেঙ্গুর ওষুধ টেস্ট করেছি, ওষুধ ভালো। কিন্তু স্প্রে করলে মশাও মরে না, লার্ভাও নষ্ট হয় না। যার প্রমাণ আমি নিজে। স্বাস্থ্য সেবার মান বাড়াতে রাজনৈতিক ব্যক্তিত্ব, সচিব, চিকিৎসক ও প্রশাসনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com