বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল, ২০২৬) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন জানান, এবারের লিখিত পরীক্ষায় মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। যারা উত্তীর্ণ হয়েছেন, তারা পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (www.bpsc.gov.bd)-এ পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ফল প্রকাশিত হয় ২৮ সেপ্টেম্বর। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী গত ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।