সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার্থীদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের নতুন একটি সমন্বিত সময়সূচি ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

মন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এখন থেকে সপ্তাহে তিন দিন অনলাইনে এবং তিন দিন সরাসরি স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে শিক্ষার্থীরা।

সাপ্তাহিক ক্লাসের রুটিন:

অনলাইন ক্লাস: রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার।

অফলাইন (স্কুলে) ক্লাস: শনিবার, সোমবার ও বুধবার।

মন্ত্রী জানান, আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষার্থীদের অভ্যস্ত করতে এবং পড়াশোনার গতিশীলতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com