মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ গুলশানে আ.লীগের মিছিলের বিষয়ে তথ্য ছিল, পুলিশ আন্দাজ করতে পারেনি: স্বরাষ্ট্রমন্ত্রী সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণের দাবি নয়াদিল্লির ২৪৪ কোটি টাকা ব্যয়ে ঢাবিতে বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ শুরু শিগগিরই জুলাইয়ে হত্যা ও হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট আসিফ নজরুলের নির্দেশেই বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি গণতন্ত্র পেয়েছি, তা রক্ষা করাই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি শচীনকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন ব্রেন্ডন টেলর ৭ জনের ফাঁসির রায়ের পর ককটেল, ‘বড় বিষয় নয়’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সারাদেশে উৎসবমুখর পরিবেশে শুরু হলো ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৫ মার্চ জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় অনুমোদিত সূচি মেনেই পরীক্ষা পরিচালিত হচ্ছে। সাধারণ জেলাগুলোতে ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষার জন্য আড়াই ঘণ্টা সময় নির্ধারিত থাকলেও বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবেন।

তবে ভৌগোলিক ও বিশেষ কারণে তিন পার্বত্য জেলা— রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সূচি অনুসরণ করা হচ্ছে। সেখানে ১৭ এপ্রিল গণিত পরীক্ষার মাধ্যমে শুরু হয়ে ২০ এপ্রিল ইংরেজি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এই মেধাসন্ধানী আয়োজন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com