বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্ববাজারে দাম বাড়ার প্রেক্ষাপটে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে এ নিয়ে মোট ৫৫ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হলো।
একনজরে স্বর্ণের নতুন বাজারদর (ভরি প্রতি):
২২ ক্যারেট: ২,৫০,১৯৩ টাকা 📈
২১ ক্যারেট: ২,৩৮,৮২০ টাকা
১৮ ক্যারেট: ২,০৪,৭০৩ টাকা
সনাতন পদ্ধতি: ১,৬৬,৭৩৭ টাকা
এর আগে গত ৯ এপ্রিল স্বর্ণের দাম ভরিতে ৪,৪৩২ টাকা কমানো হয়েছিল। তবে সপ্তাহ না পেরোতেই ফের বাড়ল এই মূল্যবান ধাতুর দাম।