মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনাম :
কঙ্গো ও উগান্ডায় ছড়াচ্ছে প্রাণঘাতী ইবোলা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বড় সতর্কতা! কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল, সব কষ্ট ভুলে নাড়ির টানে ছুটছে নগরবাসী ৬ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা ঈদের আনন্দ বিষাদে পরিণত: ৯ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৮ জনের সদরঘাটে ঘরমুখো মানুষের ঢল, স্বস্তির লঞ্চ যাত্রা ইরানে মার্কিন হামলা ও তেলের বাজারে অস্থিরতা: আন্তর্জাতিক স্বর্ণবাজারে ধস! ‘মার্কসবাদী’ হয়ে উঠছে এআই, কারণ জানালেন গবেষকেরা ঈদের দিনেও বৃষ্টির পূর্বাভাস ৫ দিন বজ্রঝড়ের শঙ্কা রিয়ালশূন্য স্পেনের বিশ্বকাপ স্কোয়াড যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল ৩ কোটি ৬৮ লাখ টাকা
রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, সংসদে জামায়াত এমপি

রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, সংসদে জামায়াত এমপি

রাত ২টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তেল পাইনি, সংসদে জামায়াত এমপি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জাতীয় সংসদে জ্বালানি সংকট, যানজট এবং চাঁদাবাজি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন। বুধবার (১৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন।

সংসদ সদস্য কামাল হোসেন রসিকতা ও আক্ষেপের সুরে বলেন, “গত রাতে আমাকে ২টা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে, কিন্তু তেল পাইনি। অথচ মহান সংসদে এত পরিমাণ ‘তেল’ অপচয় হচ্ছে যে বাইরে আর তেল খুঁজে পাওয়া যাচ্ছে না।”

বক্তব্যে তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিকে উন্নয়নের প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, মেইন রাস্তা লিজ দিয়ে চাঁদা তোলার কারণে ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। এই চাঁদাবাজির প্রতিবাদ করতে গিয়ে নূরে আলম খাইরুলকে জীবন দিতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শিক্ষা খাতের অব্যবস্থাপনা তুলে ধরে তিনি প্রশ্ন করেন, “যেখানে ৭২ জন শিক্ষক প্রয়োজন, সেখানে ১৪২ জন শিক্ষক কীভাবে থাকে?” এছাড়া সংবিধান সংস্কার এবং গণভোটের যৌক্তিকতা তুলে ধরে তিনি হুশিয়ারি দেন যে, নির্দিষ্ট সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ আহ্বান না করলে সংসদীয় আইনি জটিলতা তৈরি হতে পারে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com