মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

১৮ লাখ শিক্ষার্থীর স্বপ্নযাত্রা: শুরু হলো ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা

১৮ লাখ শিক্ষার্থীর স্বপ্নযাত্রা: শুরু হলো ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা

১৮ লাখ শিক্ষার্থীর স্বপ্নযাত্রা: শুরু হলো ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্রের মাধ্যমে এই পরীক্ষা শুরু হয়।

এবারের পরীক্ষায় দেশের ৩০ হাজার ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা বোর্ডগুলো এবার কঠোর অবস্থান নিয়েছে। ৩ হাজার ২০৯টি কেন্দ্রে সরাসরি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।

পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে কেন্দ্র এলাকায় যানজট নিয়ন্ত্রণ এবং কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানিয়েছেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করাই তাদের মূল লক্ষ্য।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com