সোমবার, ১৩ Jul ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
এবার বাড়ছে বিদ্যুতের দাম, দেওয়া হয়েছে যেসব প্রস্তাব

এবার বাড়ছে বিদ্যুতের দাম, দেওয়া হয়েছে যেসব প্রস্তাব

এবার বাড়ছে বিদ্যুতের দাম, দেওয়া হয়েছে যেসব প্রস্তাব

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির রেশ কাটতে না কাটতেই এবার বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। খুচরা ও পাইকারি—উভয় পর্যায়েই দাম বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৭.৮ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যার ফলে প্রতি ইউনিটে দাম বাড়বে ৭০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত। তবে লাইফলাইন (০-৭৫ ইউনিট) ব্যবহারকারীদের জন্য দাম আপাতত অপরিবর্তিত রাখার কথা বলা হয়েছে।

পাইকারি পর্যায়েও ইউনিটপ্রতি ৫০ পয়সা থেকে ১ টাকা ২০ পয়সা পর্যন্ত বাড়ানোর তিনটি বিকল্প প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতা ও দেশে উৎপাদন খরচ বেড়ে যাওয়াকে এই সমন্বয়ের কারণ হিসেবে দেখা হচ্ছে। এ বিষয়ে সুপারিশ দিতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটিও গঠন করা হয়েছে।

তবে এই উদ্যোগের সমালোচনা করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম। তিনি মনে করেন, অব্যবস্থাপনা ও বাড়তি খরচের দায় গ্রাহকের ওপর চাপানো ঠিক হবে না। বিশ্লেষকদের মতে, তেল ও গ্যাসের পর বিদ্যুতের এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com