শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে যৌতুকের মামলা: কারাগারই হলো শেষ ঠিকানা।

ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে যৌতুকের মামলা: কারাগারই হলো শেষ ঠিকানা।

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

৩০ লাখ টাকা যৌতুক দাবি, স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং তালাকের হুমকির অভিযোগে দায়ের করা মামলায় সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার জাকির আহমেদকে (৩৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (৬ মে) সকালে নেত্রকোণার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহসিনা ইসলাম তার জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালে বিয়ের পর থেকেই ঢাকায় ফ্ল্যাট কেনার অজুহাতে স্ত্রীর কাছে ৩০ লাখ টাকা দাবি করে আসছিলেন জাকির। টাকা দিতে না পারায় সাত বছর বয়সী কন্যাসন্তানের জননী মাহবুবা নাসরিন মুন্নীকে বিভিন্ন সময় নির্যাতন করা হয়। ২০২০ সাল থেকে তিনি স্ত্রীর কোনো খোঁজখবর নিচ্ছিলেন না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। যদিও অভিযুক্ত জাকির আহমেদ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নূরুল ইসলাম জানিয়েছেন, ফৌজদারি মামলায় কারাগারে যাওয়ায় ওই কর্মকর্তাকে নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হবে এবং মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি কর্মস্থলে যোগ দিতে পারবেন না। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com