বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলে স্বস্তি, সামনে ঐতিহাসিক রেকর্ড ১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
নেত্রকোণায় গারোপাহাড়ে এক হাজার পিস ইয়াবাসহ আটক ১

নেত্রকোণায় গারোপাহাড়ে এক হাজার পিস ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবদেক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার ভারত সীমান্তের গারো পাহাড় অঞ্চলের দুর্গাপুর উপজেলায় সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ এক জন আটক হয়েছে।

আটক মোশারফ হোসেন (৩৪) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া কোনাপাড়া গ্রামের মানিক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ইতোপূর্বেও মাদক সংক্রান্ত অভিযোগে থানায় একটি মামলা রয়েছে।

অভিযানের সময় তার কাছ থেকে মাদক বিক্রির প্রায় ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের গোদারিয়া কোনাপাড়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়। পরে মোশারফ হোসেনকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক মো. মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে তার বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে এক হাজার পিস ইয়াবা এবং ৩৯ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপ-পরিদর্শক মো. রহমত আলী দুর্গাপুর থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেন।

অভিযানে দুর্গাপুর সেনাক্যাম্পের সার্জেন্ট আজিমুল ও তার দলও অংশ নেন।

মোশারফ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেন মাহাবুব আলম।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com