বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
হজ ২০২৬: ৪৭ হাজার হজযাত্রী সৌদি আরবে, ১০ জনের মৃত্যু দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হিসেবে নতুন নাম ঘোষণা! কে হচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী ১১ বছরের ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ: র‍্যাবের হাতে ধরা পড়লেন সেই শিক্ষক ১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা: ফেসবুক লাইভে শিক্ষকের আত্মপক্ষ সমর্থন হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত ঘোষণা ট্রাম্পের নবম পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত হচ্ছে? যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীকে মরণোত্তর পিএইচডি দিচ্ছে ইউএসএফ শিশু সুরক্ষায় ব্যর্থতার অভিযোগে মেটার বিরুদ্ধে মামলা
বিদেশে কর্মী যেতে এখন আর মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না

বিদেশে কর্মী যেতে এখন আর মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দীর্ঘসূত্রিতা কমাতে প্রবাসগামী কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না। এখন থেকে শুধুমাত্র সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অনুমোদন হলেই হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল।

আসিফ নজরুল জানান, প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর সময় অনেক ভোগান্তি হয়, অনেক সময় লাগে। তদন্ত করে দেখেছি, প্রবাসীরা বিদেশ যেতে চাইলে তিন স্তরে অনুমোদন লাগে। একটা কনসার্ন দূতাবাসের, তারপর মন্ত্রণালয়ের এবং শেষে বিএমইটির। এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকা পালন করবে না। দুই জায়গায় অনুমোদন নিতে হবে।

প্রবাসী উপদেষ্টা বলেন, তিন জায়গার পরিবর্তে যদি দুই জায়গার অনুমোদন লাগে, তাহলে প্রবাসীদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে ভোগান্তি অনেক কমবে। বিদেশযাত্রার প্রক্রিয়ায় ১৫ থেকে ৩০ দিন সময় কমে যাবে। যাওয়ার প্রস্তুতির সময় যদি আগে তিন মাস লাগত এখন আমরা আশা করি, দুই থেকে আড়াই মাস লাগবে। আমরা চেষ্টা করব এক মাস কমানোর জন্য। আপনাদের নিশ্চিত করছি, মন্ত্রণালয়ের অনুমোদনের আর দরকার পড়বে না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com