রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

ইরান ইস্যুতে চীন সফর ব্যর্থ, চাপে ট্রাম্প প্রশাসন

ইরান ইস্যুতে চীন সফর ব্যর্থ, চাপে ট্রাম্প প্রশাসন

ইরান ইস্যুতে চীন সফর ব্যর্থ, চাপে ট্রাম্প প্রশাসন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

চীন সফর শেষে বড় কোনো কূটনৈতিক সাফল্য ছাড়াই ওয়াশিংটনে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সংকট নিরসনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে তাঁর আলোচনা হলেও তাতে নতুন কোনো অগ্রগতি হয়নি। শি জিনপিং হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক অস্ত্র না তৈরির পক্ষে অবস্থান নিলেও বেইজিংয়ের এই অবস্থান আগে থেকেই ছিল। ফলে হোয়াইট হাউস ট্রাম্প-শি বৈঠকের ওপর ভরসা করলেও এখন ইরান ইস্যুতে ট্রাম্পকে একাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হচ্ছে।

এদিকে ইরানের অনড় অবস্থানের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে। যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম প্রতি গ্যালন ৪.৫০ ডলার ছাড়িয়েছে এবং মূল্যস্ফীতি তিন বছরের মধ্যে প্রথমবারের মতো মজুরি বৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। অর্থনৈতিক এই চাপের কারণে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এমনকি ওয়াল স্ট্রিটের কর্পোরেট নেতারাও দ্রুত যুদ্ধ শেষ করার তাগিদ দিচ্ছেন। তবে ট্রাম্প অর্থনৈতিক উদ্বেগকে পাত্তা না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চলবে।”

ইরান নীতি নিয়ে খোদ ট্রাম্প প্রশাসনের ভেতরেই তীব্র মতভেদ দেখা দিয়েছে। পেন্টাগনের এক পক্ষ লক্ষ্যভিত্তিক সামরিক হামলার পক্ষে, অন্যদিকে অন্য পক্ষ এখনো কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। যদিও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন আলোচনা কিছুদূর এগিয়েছে, তবে বিশ্ববাজারের অস্থিরতা ও রাজনৈতিক চাপের মুখে ট্রাম্পের হাতে সময় দ্রুত ফুরিয়ে আসছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com