বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শিরোনাম :
এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ বৃষ্টি উপেক্ষা করে নেত্রকোনায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ আইন মেনে জুলাইয়ে হতাহতের প্রতিটি ঘটনার বিচার হবে দুই বছর পর ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে মিলল ৪০ শিশুসহ ১১২ মরদেহ জুলাইয়ের ক্ষত বয়ে বেড়াচ্ছেন জাবির শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববাজারে তেলের দামে ফের বড় পতন, তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন এনসিপি থেকে বহিষ্কৃত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার
৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, সাড়ে তিনে ‘ডোনাল্ড ট্রাম্প’

৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, সাড়ে তিনে ‘ডোনাল্ড ট্রাম্প’

৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, সাড়ে তিনে ‘ডোনাল্ড ট্রাম্প’

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দরের খামারগুলোতে বিশ্ব নেতাদের নামে পশুর নামকরণ করে ব্যতিক্রমী প্রচারণার ঝড় উঠেছে। ক্রেতাদের আকৃষ্ট করতে খামারিরা এবার তাদের পালিত পশুর নাম রেখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘নেতানিয়াহু’ কিংবা ‘নরেন্দ্র মোদি’। অভিনব এই বিপণন কৌশলের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে পশুগুলো রাতারাতি ভাইরাল হয়েছে, যার ফলে ঈদের বেশ আগেই বন্দরের প্রায় অর্ধশত খামারের অধিকাংশ পশু বিক্রি হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, খামারগুলোতে এই ‘সেলিব্রিটি’ পশুদের দেখতে এবং কিনতে প্রতিদিন উৎসুক জনতা ও ক্রেতাদের ভিড় জমছে। ‘এসএস ক্যাটেল’ নামক একটি খামারে লালন-পালন করা বিশালাকৃতির এলবিনো জাতের একটি মহিষ ‘নেতানিয়াহু’কে গত শুক্রবার ঢাকার এক ব্যবসায়ী সাড়ে ৬ লাখ টাকায় কিনে নিয়েছেন। অন্যদিকে, ‘রাবেয়া এগ্রো ফার্মের’ আকর্ষণ গোলাপি রঙের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ বিক্রি হয়েছে সাড়ে ৩ লাখ টাকায়।

খামারিরা জানান, গত বছর চলচ্চিত্রের নায়কদের নামে নামকরণ করে ভালো সাড়া পাওয়ায় এবার বিশ্ব নেতাদের নাম বেছে নেওয়া হয়েছে। এতে দূর-দূরান্ত থেকে ক্রেতারা এসে খামার থেকেই পশু কিনে নিয়ে যাচ্ছেন। বাড়ির জায়গার অভাবে অনেকেই কেনার পর পশুগুলো ঈদের আগের দিন পর্যন্ত খামারেই রেখে যাচ্ছেন। এস এস ক্যাটেল ফার্মের ম্যানেজার মেহেদী হাসান জানান, তাঁদের খামারের প্রায় ৯০ শতাংশ পশু ইতোমধ্যে বিক্রি শেষ।

বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একেএম আহসান উল্লাহ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার এবং এই অভিনব প্রচারণার কারণে খামারিরা হাটে যাওয়ার ঝামেলা ছাড়াই সরাসরি খামার থেকে ভালো মূল্যে পশু বিক্রি করতে পারছেন, যা স্থানীয় ডেইরি খাতের জন্য একটি অত্যন্ত ইতিবাচক দিক।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com