মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

শিরোনাম :
‘মেসির শেষ বিশ্বকাপ স্পেশাল করতে চাই’—শিরোপা ধরে রাখার হুঙ্কার আলভারেজের! ঈদযাত্রায় শ্রমজীবী মানুষের ঢল, গুনছেন কয়েকগুণ বেশি ভাড়া শেখ হাসিনার দেশে ফেরার দাবি ‘স্ট্যান্ডবাজি’: রুহুল কবির রিজভী গাজীপুরের দুই মহাসড়কে তীব্র যানজট: চন্দ্রা ঘিরে স্থবির ৩০ কিলোমিটার! এবার ঈদে প্রায় ১ কোটি পশু কুরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী ‘কিচেন কেবিনেট’ নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু, ৫ জনই ঢাকা বিভাগের হাসপাতালে নেওয়া হয়েছে নেতানিয়াহুকে বাস টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় মাঠ ছাড়লেন অস্বস্তি নিয়ে, বিশ্বকাপের আগে লিওনেল মেসির চোট কতটা গুরুতর?
দক্ষিণ ইরানে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলা: মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

দক্ষিণ ইরানে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলা: মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দক্ষিণ ইরানের বেশ কয়েকটি স্থানে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) মুখপাত্র টিম হকিন্স। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

প্রতিবেদনে জানানো হয়, ইরানি বাহিনীর হুমকি থেকে নিজেদের সেনাদের সুরক্ষিত রাখতেই এই ‘আত্মরক্ষামূলক’ পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন বাহিনীর মূল লক্ষ্যবস্তু ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং সমুদ্রে মাইন স্থাপনের চেষ্টায় নিয়োজিত নৌযানগুলো। সেন্টকমের মুখপাত্র টিম হকিন্স জানান, পরিস্থিতির মুখে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও সর্বোচ্চ সংযম বজায় রাখছে।

এর আগে, ইরানের দক্ষিণাঞ্চলীয় কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণের খবর দেয় স্থানীয় গণমাধ্যমগুলো। দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, বিস্ফোরণের পর পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই ঘটনার জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com