বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ঢাকাসহ সব মহানগরীতে জামায়াতের বিক্ষোভ!

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ঢাকাসহ সব মহানগরীতে জামায়াতের বিক্ষোভ!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আজ বৃহস্পতিবার ঢাকাসহ দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

আজ বিকেল ৫টায় ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এর আগে, গতকাল বুধবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, আসন্ন বাজেটকে সামনে রেখে তড়িঘড়ি করে বিদ্যুতের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর এক বড় ধরনের জুলুম। এমনিতেই নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তার ওপর বিদ্যুতের এই মূল্যবৃদ্ধি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।

তিনি আরও অভিযোগ করেন, বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটের খেসারত দিতেই বারবার এই বোঝা চাপানো হচ্ছে। এই মূল্যবৃদ্ধির ফলে দেশের শিল্প ও কৃষি উৎপাদন খরচ ব্যাপক বৃদ্ধি পাবে এবং কলকারখানা ও ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসবে। দেশের আপামর জনসাধারণের চরম দুর্ভোগের কথা বিবেচনা করে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com