শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন দরকার: রাষ্ট্রপতি বড় ভাইয়ের পেনাল্টি মিস ও ছোট ভাইয়ের জোড়া গোলে ফ্রান্স খরা কাটাল ইতালি হাসি-ঠাট্টাকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব মঞ্চে মাহি তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী প্রবাসফেরত ‘স্বামীকে’ নিয়ে বিমানবন্দরে তিন নারীর কাড়াকাড়ি দেশে টানা ৪ দফায় ভরিতে ৯৮৫৬ টাকা কমল স্বর্ণের দাম বাংলা সাহিত্যের জনপ্রিয় জাদুকরের জন্মদিন আজ নেত্রকোণায় ১০ লাখ টাকার গাঁজা ও সিএনজিসহ দুই পাচারকারী গ্রেপ্তার নাশকতার মামলা: সাবেক এমপি সাজ্জাদুলসহ আসামি ৪৩, গ্রেপ্তার ১ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, আ.লীগকে দায়ী করলেন তিনি
তামিলনাড়ুতে ৬ বাংলাদেশি গ্রেপ্তার

তামিলনাড়ুতে ৬ বাংলাদেশি গ্রেপ্তার

তামিলনাড়ু পুলিশের একদল সদস্য। প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে ৬ বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তামিলনাড়ুর তিরুপ্পুর জেলার একটি বাসস্ট্যান্ড থেকে তাঁদের গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, স্থানীয় পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ফোর্সের যৌথ অভিযানে দক্ষিণ তিরুপ্পুরের বাসস্ট্যান্ড থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে সবার আধারকার্ড ও অন্যান্য নথি যাচাই করে দেখা যায়, ছয়জন বাংলাদেশিও রয়েছেন। ওই বাংলাদেশিদের কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেপ্তার হওয়া ছয় বাংলাদেশির নামও প্রকাশ করেছে পুলিশ। তাঁরা হলে— তানভীর (৩৯), রাশিব (৪৩), মোহাম্মদ আসলাম (৪১), মোহাম্মদ আল-ইসলাম (৩৭), মোহাম্মদ রুহুল আমিন (৩০) এবং শোভন শেখ (৩৮)। তাঁরা সবাই বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশের ভাষ্যমতে, ওই ছয় বাংলাদেশিকে একটি নিটওয়্যার কারখানায় চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ভারতের তামিলনাড়ু রাজ্যে মুধালিপালায়ামে নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে তাদের চাকরি দেওয়া হয়নি। পরে তাঁরা পালাধামে আরেকটি কারখানায় চাকরি নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে পুলিশ তাঁদের গ্রেপ্তার করেছে

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com