বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
১৬ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা রেকর্ড বল দখল করেও জয়বঞ্চিত ইংল্যান্ড, ঘানার ঐতিহাসিক ড্র বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৪টি জলকপাট খুলে সতর্কবার্তা জারি মেসি-রোনালদোর প্রতি ভক্তদের অন্ধ ভালোবাসা: যা বলছে মনোবিজ্ঞান হাতীবান্ধায় মাছ ধরার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, বাবা গুরুতর আহত শুভ জন্মদিন ফুটবল জাদুকর লিওনেল মেসি বিশ্বজুড়ে ভক্তদের উন্মাদনা! ৯৮০ দিন পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে ফিরছেন নেইমার জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু স্কটল্যান্ড এর বিপক্ষে খেলবেন কি নেইমার?
সৌদিতে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

সৌদিতে সাড়ে ৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সৌদি আরবে অবৈধভাবে বসবাস, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে মাত্র এক সপ্তাহে ৭ হাজার ৭৬০ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত দেশজুড়ে চালানো যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে ৪ হাজার ৬০ জন আবাসন আইন, ২ হাজার ৫৭৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ১২৬ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে আরও ১ হাজার ১৮৪ জনকে আটক করা হয়, যাদের ৭০ শতাংশ ইথিওপিয়ান, ২৮ শতাংশ ইয়েমেনি এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টায় ২৫ জন এবং আইন লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহন সুবিধা দেওয়ার অপরাধে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ২১ হাজার ৭৭৪ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং ইতোমধ্যে ৪ হাজার ৬৯০ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদের ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে। উল্লেখ্য, সৌদিতে অবৈধ প্রবেশে সহায়তা করলে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল জরিমানার বিধান রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com