সোমবার, ০৮ Jun ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

বিশ্বকাপের আগ মুহূর্তে ব্রাজিল দলে দুঃসংবাদ

বিশ্বকাপের আগ মুহূর্তে ব্রাজিল দলে দুঃসংবাদ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল শিবির। ঊরুর গুরুতর চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন ২২ বছর বয়সী ফুল-ব্যাক ওয়েসলি। রোববার ভোরে মিসরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে মাত্র ১৫ মিনিটের মাথায় এই চোটে পড়েন তিনি। এমআরআই স্ক্যানে তার বাঁ ঊরুর পেশিতে গুরুতর ইনজুরি ধরা পড়ায় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ওয়েসলির পরিবর্তে ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী মিডফিল্ডার এদেরসন। ২০২২ সাল থেকে ইতালির ক্লাব আতালান্তার হয়ে খেলা এই ফুটবলার জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছেন। দল ঘোষণার সময় ছুটিতে থাকা এদেরসনের জন্য এই সুযোগটি ছিল একেবারেই অপ্রত্যাশিত। বিশ্বকাপ দলে জায়গা পেয়ে ইনস্টাগ্রামে এদেরসন লিখেছেন, বিশ্বের সেরা জাতীয় দলের অংশ হতে পেরে আমি গর্বিত ও সম্মানিত।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ওয়েসলির ইনজুরি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এদেরসনের অভিজ্ঞতা ও সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন। আগামী রোববার (১৩ জুন) ভোরে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা (ষষ্ঠ) মিশন শুরু করবে সেলেসাওরা। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com