রবিবার, ২৬ Jul ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
অপেক্ষার অবসান! চলতি মাসেই মিলছে এসএসসি ও সমমানের রেজাল্ট ইরানের ওপর সামরিক হামলা স্থগিতের নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি কে? আলোচনায় বিএনপির শীর্ষ নেতারা আরও কঠোর পদক্ষেপের আশ্বাস মোদির, অনড় আন্দোলনকারীরা মোজতবা খামেনিকে নিয়ে বিস্ফোরক দাবি, পরমাণু বোমার পথে ইরান? ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন তীব্র গ্যাস সংকটে অচলাবস্থা প্রশ্নফাঁস ও প্রবল বিক্ষোভের মুখে পদ সরাতে হলো ভারতের শিক্ষা সচিবকে
খাবার নিয়ে বিবাদ: নেত্রকোণায় মাকে হত্যা করল ছেলে

খাবার নিয়ে বিবাদ: নেত্রকোণায় মাকে হত্যা করল ছেলে

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণায় পারিবারিক কলহের জেরে ছেলের শাবলের আঘাতে রুকসি (আবুনি) (৫০) নামের এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে সদর উপজেলার চল্লিশা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে খাবার খাওয়া নিয়ে মা ও ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে শ্যামল চরম ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে মায়ের ওপর আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় বাসিন্দারা ঘাতক ছেলে শ্যামলকে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে নেত্রকোণা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে তাদের হেফাজতে নেয়।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com