শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:১০ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়ল স্বাগতিক যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মরিসিও পচেত্তিনোর দল। ম্যাচের শেষ মুহূর্তে জিও রেইনার করা গোলটি মার্কিন ফুটবলকে এনে দিয়েছে এক অনন্য রেকর্ড।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্যারাগুয়ের রক্ষণভাগকে চাপে রাখে যুক্তরাষ্ট্র। একের পর এক সুযোগ তৈরি করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় পচেত্তিনোর শিষ্যরা। তবে আসল রেকর্ডটি আসে ম্যাচের একদম শেষ মুহূর্তে, যখন রেইনা বল জালে পাঠিয়ে স্কোরলাইন ৪-১ করেন।
এই গোলের মাধ্যমেই বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো একক ম্যাচে চার গোল করার কীর্তি গড়ল যুক্তরাষ্ট্র। এর আগে বিশ্বমঞ্চের কোনো ম্যাচে চারবার প্রতিপক্ষের জাল খুঁজে পায়নি তারা। ২০২৬ বিশ্বকাপে এই দুর্দান্ত জয়ের ফলে গ্রুপ পর্বে নিজেদের অবস্থান যেমন শক্তিশালী করল মার্কিনরা, তেমনি আত্মবিশ্বাসী পারফরম্যান্সে বাকি দলগুলোর কাছে শিরোপা লড়াইয়ের জোরালো বার্তাও দিয়ে রাখল।