রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বাংলাদেশে এসে কেন কেঁদেছিলেন শাকিরা যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর কাতারের উপহার দেওয়া ‘উড়ন্ত প্রাসাদ’ উন্মোচন করলেন ট্রাম্প জেনে নিন আজকের খেলার টিভি গাইড খুলনায় ১১ দলীয় ঐক্যের বিভাগীয় মহাসমাবেশ আজ, প্রধান অতিথি ডা. শফিকুর রহমান টানা দুই দফায় কমলো স্বর্ণের দাম, নতুন মূল্য কার্যকর ব্রাজিলের হাফটাইমে গোল সংখ্যা একটা দলের সারাজীবনের বিশ্বকাপ ট্রফির সমান! মেসিকে টপকে ফিফা পাওয়ার র‍্যাংকিংয়ের শীর্ষে ইরানের রামিন রেজায়িয়ান! ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে: শিক্ষামন্ত্রী
শঙ্কা কেটেছে মিরাজের, হাসপাতাল ছেড়ে ফিরলেন বাসায়!

শঙ্কা কেটেছে মিরাজের, হাসপাতাল ছেড়ে ফিরলেন বাসায়!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

শঙ্কা কেটেছে: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ওয়ানডে অধিনায়ক মিরাজ

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে শঙ্কা কেটেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাথায় আঘাত পাওয়ার পর তাঁকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার কথা থাকলেও, ১২ ঘণ্টা পরেই হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি।

বিসিবি জানিয়েছে, দ্বিতীয় ওয়ানডেতে নাথান এলিসের একটি বাউন্সার মিরাজের হেলমেটে আঘাত করে। মাঠে তিনি বমি করায় কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রাথমিক চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে যান এবং ছক্কা মেরে দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। ম‌্যাচ শেষে ঝুঁকি না নিয়ে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। দুই দফায় স্ক্যান করানোর পর রিপোর্ট ভালো আসায় শুক্রবার তাঁকে রিলিজ দেওয়া হয়।

হাসপাতাল থেকে ফিরে মিরাজ তাঁর ফেসবুকে লিখেছেন, আল্লাহর অশেষ রহমতে হাসপাতাল থেকে বাসায় ফিরেছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ।

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিমধ্যে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। আগামীকাল তৃতীয় ওয়ানডেতে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে উইনিং কম্বিনেশন ধরে রাখতে স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি। মিরাজকে অধিনায়ক রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com