রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভুল-ভাল কথা বের হতে থাকলে বাংলাদেশ লজ্জিত হবে।
শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের মহাসমাবেশে তিনি এ মন্তব্য করেন। সরকারকে হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ফাঁসির মঞ্চকে যারা তুচ্ছ মনে করে, তাদেরকে জেলের ভয় দেখাবেন না।
একই সমাবেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, ইসলামী ব্যাংক আবারও এস আলমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা চলছে, যা জনগণ মেনে নেবে না।
এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, “শহীদ ওসমান হাদি ন্যায়-ইনসাফ নিয়ে কথা বলেছেন। আর আপনারা ক্ষমতায় গিয়ে তার বিচার করবেন না, তা হবে না।