শনিবার, ১৩ Jun ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে আরও ৭৯৬ জন।

শনিবার (১২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও হামের উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের এবং সন্দেহজনক রোগী ৭৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯২ শিশুর মৃত্যু হয়েছে। তবে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৪৮ জন এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com