রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দীর্ঘ ১১ বছর পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন (নবম) বেতন কাঠামো বা পে স্কেল ঘোষণা করা হয়েছে, যা আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে কার্যকর হবে। গত বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এই ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর শুক্রবার বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেন, নতুন পে স্কেল অবশ্যই বাস্তবায়ন করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যেকোনো সময় এই পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে এবং প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন এই কাঠামো অনুযায়ী, ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ৫০% বেড়ে ১ লাখ ১৭ হাজার টাকা হতে পারে। এছাড়া ১১তম গ্রেডের মূল বেতন বেড়ে ১৮,৭৫০ থেকে ৪৫,৩৪৫ টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ১২,৩৭৫ থেকে ৩০,০১৫ টাকা পর্যন্ত দাঁড়াতে পারে। প্রতিটি গ্রেডেই মূল বেতনের ওপর ভিত্তি করে এই বেতন বৃদ্ধি ধাপে ধাপে কার্যকর করা হবে।