মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
নির্বাচন বানচাল করলে নেতানিয়াহুকে ‘লাঠি-পাথর’ মেরে তাড়ানোর ডাক সাবেক প্রধানমন্ত্রীর হামে আরও ৪ শিশুর মৃত্যু: ৩ মাসে আক্রান্ত ৭১ হাজার ছাড়াল ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ অর্থনীতিকে স্থিতিশীল করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু ব্যক্তিগত সোনা বিক্রি করলে গুণতে হবে ১৫ শতাংশ কর যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র দুইবার পিছিয়েও হার মানেনি জাপান, রোমাঞ্চকর ড্র বেনজীরকে দেশে ফেরাতে মরিয়া সরকার: শুরু হলো প্রত্যর্পণ প্রক্রিয়া
আদালত অবমাননার ভয়? কেনেডি সেন্টার থেকে মুছে ফেলা হলো ট্রাম্পের নাম!

আদালত অবমাননার ভয়? কেনেডি সেন্টার থেকে মুছে ফেলা হলো ট্রাম্পের নাম!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র ‘জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস’ থেকে বিদায় নিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। ফেডারেল আদালতের নির্দেশ মেনে শনিবার ভবনের সম্মুখভাগ ও প্রাঙ্গণ থেকে ট্রাম্পের নামসংবলিত সব সাইনবোর্ড অপসারণ করা হয়েছে।

গত ডিসেম্বর মাসে ট্রাম্পের সমর্থকপুষ্ট পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প কেনেডি সেন্টার’ রেখেছিল। এর প্রতিবাদে অনেক শিল্পী সেখানে অনুষ্ঠান বাতিলও করেন। পরে গত ২৯ মে মার্কিন জেলা আদালতের বিচারক ক্রিস্টোফার কুপার এক রায়ে জানান, কোনো ফেডারেল প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের একক ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে। তাই এই নামকরণ আইনসম্মত ছিল না।

আদালত নাম সরানোর জন্য ১৪ দিনের সময় বেঁধে দিলে ট্রাম্প প্রশাসন স্থগিতাদেশের আবেদন করে, যা আদালত খারিজ করে দেন। একই সঙ্গে, ট্রাম্প প্রশাসনের দুই বছরের জন্য কেন্দ্রটি বন্ধ করে সংস্কার করার পরিকল্পনাটির ওপরও সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন আদালত। এই ঘটনাকে ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com