মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

হতাশ হওয়ার কিছু নেই, এটি বিশ্বকাপের প্রথম ম্যাচ: ব্রাজিল কোচ

হতাশ হওয়ার কিছু নেই, এটি বিশ্বকাপের প্রথম ম্যাচ: ব্রাজিল কোচ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আফ্রিকার পরাশক্তি মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৯৩৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচেই হারের শঙ্কায় পড়েছিল সেলেসাওরা। নিউ জার্সিতে অনুষ্ঠিত এই ম্যাচে ইসমাইল সাইবারির গোলে মরক্কো এগিয়ে গেলেও ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে শেষ পর্যন্ত সমতায় ফেরে ব্রাজিল।

ম্যাচ শেষে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি দলের পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করে বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে দল কিছুটা স্নায়ুচাপে ছিল। আমরা ভালো খেলিনি, তবে ফলাফল খুব খারাপ নয়। প্রথম ম্যাচেই কেউ বিশ্বকাপ জেতে না, দ্বিতীয় ম্যাচ থেকে আমাদের আরও ভালো করতে হবে।” কাফের চোট কাটিয়ে দলে নেইমার ফিরলেও আক্রমণভাগে ভিনিসিয়ুসের ওপরই আস্থা রাখছেন এই অভিজ্ঞ কোচ।

এদিকে ম্যাচের শুরুতে নিজেদের ছন্দহীনতার কথা স্বীকার করেছেন গোলদাতা ভিনিসিয়ুস নিজেও। অন্যদিকে, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি দলের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করলেও, দলটির প্রধান কোচ মোহাম্মদ উয়াহবি কিছুটা আক্ষেপ প্রকাশ করে বলেন, “আমরা ১ পয়েন্ট পেয়ে খুশি, তবে সত্যি বলতে আমরা জয় চেয়েছিলাম।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com