মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

প্রবাসীদের নিয়ে সরকারের নতুন উদ্যোগ

প্রবাসীদের নিয়ে সরকারের নতুন উদ্যোগ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ঢাকা: প্রবাসীদের মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ‘ব্রেন ড্রেন’ (মেধা পাচার) থেকে ‘ব্রেন সার্কুলেশন’-এ রূপান্তরের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার (১৩ জুন, ২০২৬) রাজধানীর একটি হোটেলে ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন জানান, শুধু ব্লু-কলার (শ্রমিক) নয়, ভবিষ্যতে হোয়াইট-কলার (পেশাজীবী) ক্ষেত্রেও প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা বৃদ্ধি করা হচ্ছে। অভিবাসন প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে ভিসা ও শিক্ষা সনদকে ডিজিটাল এবং কিউআর কোডভিত্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া প্রবাসীদের অবস্থান শনাক্ত ও সেবাদান সহজ করতে ‘প্রবাসী কার্ড’ এবং শিক্ষার্থীদের বিদেশে ভাষা শিক্ষা বা স্বল্পমেয়াদি কোর্সের জন্য ঋণ সুবিধা চালু করা হয়েছে। মধ্যস্বত্বভোগী কমানো, বাজার বহুমুখীকরণ এবং নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে পুরো অভিবাসন খাতকে একটি সমন্বিত ইকোসিস্টেমে রূপান্তর করাই সরকারের মূল লক্ষ্য।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com