সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
নির্বাচন বানচাল করলে নেতানিয়াহুকে ‘লাঠি-পাথর’ মেরে তাড়ানোর ডাক সাবেক প্রধানমন্ত্রীর হামে আরও ৪ শিশুর মৃত্যু: ৩ মাসে আক্রান্ত ৭১ হাজার ছাড়াল ইসলামী ব্যাংককে আরো ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে অস্ট্রেলিয়া দল, আজ পৌঁছাবে বাংলাদেশ অর্থনীতিকে স্থিতিশীল করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী আশুলিয়ায় মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ীর মৃত্যু ব্যক্তিগত সোনা বিক্রি করলে গুণতে হবে ১৫ শতাংশ কর যেসব শর্তে শান্তিচুক্তিতে পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র দুইবার পিছিয়েও হার মানেনি জাপান, রোমাঞ্চকর ড্র বেনজীরকে দেশে ফেরাতে মরিয়া সরকার: শুরু হলো প্রত্যর্পণ প্রক্রিয়া
দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দাপুটে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল । টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা। রান তাড়া করার চিরাচরিত দুর্বলতা কাটিয়ে আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা ।

বার্মিংহামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ডাচ অধিনায়ক বাবেত্তে ডি লিডের ৫০ রানের ওপর ভর করে ৮ উইকেটে ১৩৯ রানের লড়াকু পুঁজি গড়ে নেদারল্যান্ডস। বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার মারুফা আক্তার ৩১ রানে ২টি উইকেট নেন। এছাড়া ফারিহা তৃষ্ণা, সানজিদা মেঘলা, রাবেয়া খান ও রিতু মনি ১টি করে উইকেট শিকার করেন ।

১৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার জুয়ায়রিয়া ফেরদৌস। ওয়ানডাউনে নেমে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫০ রানের এক ঝড়ো ইনিংস খেলেন তিনি । তার বিদায়ের পর দ্রুত আরও ৩টি উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা চাপে পড়লেও, পঞ্চম উইকেটে দলের হাল ধরেন শারমীন আক্তার ও স্বর্ণা আক্তার। শারমীনের দায়িত্বশীল ৩৭ (৩২ বল) এবং স্বর্ণার ১৮ (১৭ বল) রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। আগামী ১৭ জুন লিডসে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com