সোমবার, ১৩ Jul ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প,  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৯ দুর্যোগ মোকাবিলায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি নির্দেশনা সেমিফাইনালে আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড,যা বলছে অপটার সুপার কম্পিউটার! আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবল ঢাকা, জলজটে নাকাল নগরবাসী! প্রকাশ হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, বৃত্তি পেয়েছে ৭৯ হাজারের বেশি শিক্ষার্থী! ইতিহাসে এটাই প্রথম, সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৪ দল জমে উঠছে বিশ্বকাপের শেষ চারের লড়াই, কবে কার ম্যাচ? বৃষ্টি কমবে মঙ্গলবার থেকে; নেত্রকোনা ও ময়মনসিংহসহ ৪ বিভাগে ভারী বর্ষণের শঙ্কা বেলিংহামের জোড়া গোলে সেমিফাইনালে ইংল্যান্ড, নরওয়ের স্বপ্নভঙ্গ!
বুড়িগঙ্গায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ, দুই দিন ধরে ছিলেন নিখোঁজ

বুড়িগঙ্গায় মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ, দুই দিন ধরে ছিলেন নিখোঁজ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর বসিলা এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজের দুই দিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ । নিহত শিক্ষার্থীর নাম দ্বীপ মজুমদার। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের এবং শহীদ রফিক-জব্বার হলের আবাসিক ছাত্র ছিলেন।

রোববার (১৪ জুন) ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নৌ-পুলিশ) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত হিসেবে মরদেহটি উদ্ধারের পর তার কাছে থাকা পরিচয়পত্র দেখে পরিচয় শনাক্ত করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

সহপাঠীরা জানান, পারিবারিক বিষয়ে অভিমান করে দুই দিন আগে বাসা থেকে বের হয়েছিলেন দ্বীপ। এরপর থেকে তার মোবাইল বন্ধ থাকায় গতকাল তার মা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন । বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশেদুল আলম জানিয়েছেন, তারা বিষয়টি অবগত হয়েছেন এবং শিক্ষার্থীর পরিবার ও সহপাঠীদের সাথে যোগাযোগ করছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com