শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

উজবেকিস্তানকে উড়িয়ে কলম্বিয়ার শুরু

উজবেকিস্তানকে উড়িয়ে কলম্বিয়ার শুরু

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্বকাপে শুভসূচনা করল কলম্বিয়া। আসরে নিজেদের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে লাতিন আমেরিকার দলটি। মেক্সিকো সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণে ছিল কলম্বিয়াই।

ম্যাচের ৪০তম মিনিটে প্রথম সাফল্যের দেখা পায় কলম্বিয়া। লুইস দিয়াজের চমৎকার পাস থেকে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি দানিয়েল মুনিয়োজ। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দলটি।

বিরতির পর ম্যাচের ৬০তম মিনিটে সমতায় ফেরে উজবেকিস্তান। এলদোর শোমুরোদভের ভলি কলম্বিয়ান গোলরক্ষক কামিলো ভার্গাস ঠিকঠাক ঠেকাতে না পারলে সুযোগ নেন আব্বাসবেক ফাইজুল্লায়েভ। খুব কাছ থেকে নিখুঁত হেডে বল জালে পাঠান তিনি।

তবে উজবেকিস্তানের এই স্বস্তি স্থায়ী হয়েছে মাত্র ৫ মিনিট। ৬৫তম মিনিটে লুইস দিয়াজের অ্যাসিস্ট থেকে গোল করে কলম্বিয়াকে আবারও এগিয়ে নেন দলের ফরোয়ার্ড।

ম্যাচের একদম শেষ মুহূর্তে (ইনজুরি টাইমে) উজবেকিস্তানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জামিন্তন কামপাস। কুচো হার্নান্দেজের ডান প্রান্তের দুর্দান্ত ক্রস থেকে নিচু শটে গোল করে দলের ৩-১ ব্যবধানের জয় ও পূর্ণ ৩ পয়েন্ট নিশ্চিত করেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com