বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টির প্রবণতা আরও ৫ দিন অব্যাহত থাকতে পারে। এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। এর প্রভাবে আগামী ৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে, তার মূল পয়েন্টগুলো নিচে দেওয়া হলো:
সারাদেশে বৃষ্টি: রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় আগামী ৫ দিন অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
ভারী বর্ষণ: বৃষ্টির পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে ৫ দিনের বর্ধিত সময়ের শেষের দিকে বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে।
তাপমাত্রা ও তাপপ্রবাহ: দেশের গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা বৃষ্টির কারণে প্রশমিত হতে পারে। এর ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।