মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত: ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মার্কিন সহায়তা না থাকলে ইসরাইল “চূর্ণবিচূর্ণ হয়ে যেত” বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ওয়াশিংটনের সরাসরি হস্তক্ষেপ এবং উন্নত অস্ত্র ব্যবস্থা, ‘আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম’ ও বি-২ স্পিরিট বোমারু বিমানসহ গুরুত্বপূর্ণ সামরিক সহায়তার কারণেই মূলত ইসরাইল টিকে রয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিজের ইতিবাচক সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তেল আবিবের নীতিনির্ধারণে ওয়াশিংটন গুরুত্বপূর্ণ প্রভাব রাখে এবং নেতানিয়াহু নিজেই এই মার্কিন অস্ত্রের সহায়তার কথা স্বীকার করবেন। তবে ইসরাইল তার পরামর্শ গুরুত্ব দিয়ে শুনলেও, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহুকে কিছুটা “সংযত” রাখা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com