রবিবার, ০৫ Jul ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
এফডিসিতে নতুন নেতৃত্ব: শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কবে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন প্রতিমন্ত্রী জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন-মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ শেষ ষোলোর লাইনআপ চূড়ান্ত, কার কখন খেলা? সাগরে লঘুচাপ: ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উত্তাল কুয়াকাটা টাইব্রেকার নাটকে অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে মিসর কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন? এফডিসিতে ভোটের উৎসব: শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে লড়ছেন কারা?
রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নাটকীয়তায় ভরা এক মহাকাব্যিক ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদ্রিচের শেষ বিশ্বকাপ লড়াই, বাতিল হওয়া একাধিক গোল এবং অতিরিক্ত সময়ের চরম উত্তেজনা—সব মিলিয়ে ম্যাচটি ছিল মনে রাখার মতো। এই জয়ে রোনালদোর মুখে হাসি ফুটলেও, বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো মদ্রিচের ক্রোয়েশিয়াকে।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর, ৫৪ মিনিটে ইভান পেরিসিচের গোলে লিড নেয় ক্রোয়েশিয়া। ৬১ মিনিটে রোনালদোর একটি গোল অফসাইডে বাতিল হলেও, কিছুক্ষণ পর পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান সিআরসেভেন। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে রোনালদোর ক্যারিয়ারের প্রথম গোল।

৮০ মিনিটে রোনালদোকে তুলে নেন পর্তুগিজ কোচ। ম্যাচের নির্ধারিত সময় শেষে ১০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হলে নাটকীয়তা আরও বাড়ে। ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে রাফায়েল লিয়াওয়ের ক্রসে দুর্দান্ত হেডে পর্তুগালকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন গনসালো রামোস। এরপর নাটকীয়ভাবে ম্যাচটি ১০+১৮ মিনিট পর্যন্ত গড়ায়। ম্যাচের শেষ মুহূর্তে ক্রোয়েশিয়া সমতায় ফিরলেও ভিএআর (VAR) প্রযুক্তিতে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ফলে ২-১ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com