বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন-মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন-মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করার অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও আরও একজনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, অভিযোগটি গ্রহণের পর পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান ফেসবুকে এক পোস্টে দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করার অভিযোগে মেহের আফরোজ শাওনসহ তিনজনের বিরুদ্ধে ‘রাষ্ট্র সংলাপ ফোরামের’ পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com