শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

তেহরানে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শেষ শ্রদ্ধায় উপস্থিত ৭০ দেশের প্রতিনিধি!

তেহরানে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, শেষ শ্রদ্ধায় উপস্থিত ৭০ দেশের প্রতিনিধি!

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ আজ রোববার (৫ জুলাই) তেহরানের গ্র্যান্ড প্রেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য কর্মসূচির তৃতীয় দিনে বিশিষ্ট ধর্মীয় আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানির ইমামতিতে এই জানাজা সম্পন্ন হয়। জানাজায় খামেনির পরিবারের সদস্য ও নাতনির মরদেহসহ তিন ধাপে নামাজ আদায় করা হয়।

দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্বে থাকা খামেনি গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় ৮৬ বছর বয়সে নিহত হন। এরপর ৩৯ দিনে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিতে ১০০ বার পাল্টা হামলা চালায় ইরান। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় এবং যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবের পর, চলতি সপ্তাহে দুই পক্ষ ৬০ দিনের জন্য আলোচনায় সম্মত হয়েছে। এই চুক্তির আওতায় ইরানের ওপর হামলা বন্ধের বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে। ইরানের লিগ্যাল মেডিসিন সংস্থার তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলা এই সংঘাতের মোট ৩,৩৭৫ জন নিহত হয়েছেন।

বর্তমানে যুদ্ধবিরতি চলায় খামেনির শেষকৃত্যে অংশ নিতে পেরেছেন রাশিয়ার দিমিত্রি মেদভেদেভ, পাকিস্তানের শেহবাজ শরিফসহ বিশ্বের ৭০টিরও বেশি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। জানাজায় লাখো মানুষ কালো পোশাক পরে এবং প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা হাতে অংশ নেন। সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার তেহরানে শোকযাত্রা শেষে ৭ জুলাই মরদেহ কোম শহরে এবং ৮ জুলাই ইরাকের পবিত্র স্থানগুলোতে নেওয়া হবে। সর্বশেষ ৯ জুলাই ইমাম রেজা মাজারে খামেনির দাফন সম্পন্ন হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com