বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
২৪ ঘণ্টা পার হতে না হতেই দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা (ভ্যাটসহ) নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টা থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ৯ জুলাই সকালে সোনার দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছিল।
নতুন নিয়ম অনুযায়ী, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে। অলঙ্কারের ডিজাইন অনুযায়ী আলাদা মজুরি প্রযোজ্য হবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা কোনো ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।