শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা বহাল

চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা বহাল

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।

শুক্রবার (১০ জুলাই) আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে পটুয়াখালী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামসহ দেশের ১৯টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, উপকূলীয় জেলা পটুয়াখালীতে এক সপ্তাহ ধরে টানা মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাত চলছে। গত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়ায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে নিচু এলাকার বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং রাস্তাঘাট তলিয়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ এবং কৃষকেরা।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, উপকূলীয় এলাকায় আগামী রবিবার পর্যন্ত এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com