শুক্রবার, ১০ Jul ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্ব ফুটবলে নিজেদের সোনালি অধ্যায় ধরে রেখে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ফ্রান্স। গত রাতে প্রথম কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে দিদিয়ের দেশমের দল। ম্যাচে ফরাসিদের হয়ে গোল দুটি করেন কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে।
এই জয়ের মধ্য দিয়ে ইতিহাস গড়েছে ফ্রান্স। বিশ্বকাপ ইতিহাসে এ নিয়ে রেকর্ড ৮ম বারের মতো সেমিফাইনালে উঠল তারা। এর ফলে সর্বোচ্চ ১২ বার শেষ চারে ওঠা জার্মানি এবং ৮ বার ওঠা ব্রাজিলের এলিট ক্লাবে নাম লেখালো ফরাসিরা। ১৯৯৪-২০০২ এর ব্রাজিল এবং ২০০২-২০১৪ এর জার্মানির পর ২০১৮-২০২৬ এর ফ্রান্সই প্রথম দল, যারা টানা তিনটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার কীর্তি গড়ল। ২০১৮ সালের চ্যাম্পিয়ন ও ২০২২ সালের রানার্স-আপ ফ্রান্সের সামনে এবার সুযোগ এসেছে ট্রফি পুনরুদ্ধারের। চলতি বিশ্বকাপে নির্ধারিত ৯০ মিনিটেই ৫টি ম্যাচ জিতে একমাত্র দল হিসেবে নিজেদের আধিপত্য বজায় রেখেছে ফরাসিরা।