বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

স্পেনের সঙ্গে ফাইনাল নিয়ে মুখ খুললেন মেসি

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। বাংলাদেশ সময় আগামী রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে দল দুটি। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি ও পরিকল্পনার কথা জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

ফাইনালে প্রতিপক্ষ স্পেনকে একটি ‘দারুণ ও সুসংগঠিত’ দল হিসেবে উল্লেখ করে মেসি বলেন, তাদের খেলার ধরন অসাধারণ এবং বহু বছর ধরে তারা একই দর্শনে খেলছে। স্পেনের অনেক খেলোয়াড়কে আমি চিনি, কয়েকজনের সাথে বার্সেলোনাতেও খেলেছি। এটি একটি বিশেষ এবং অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল হতে যাচ্ছে।

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠা প্রসঙ্গে সমালোচকদের জবাব দিয়ে মেসি বলেন, বিশ্বকাপ জয়ের পর আবারও ফাইনালে ওঠা প্রমাণ করে যে গত চার বছরে আমরাই সেরা—মানুষ তা মানুক বা না-মানুক। আমাদের এই অর্জন কাকতালীয় নয়, কেউ আমাদের কিছু উপহার দেয়নি। পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলা সত্যিই অবিশ্বাস্য।” তিনি আরও যোগ করেন, টুর্নামেন্ট শুরুর আগেই দলের প্রতি তাঁর পূর্ণ আস্থা ছিল।

নিজের শারীরিক প্রস্তুতি নিয়ে মেসি জানান, গত কোপা আমেরিকায় চোটের কারণে তিনি শতভাগ ফিট ছিলেন না। তাই এই বিশ্বকাপের জন্য এক বছর ধরে কঠোর প্রস্তুতি নিয়েছেন যেন নিজের সেরাটা দিতে পারেন। দেশের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আর্জেন্টিনায় অনেকে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এমন কঠিন সময়ে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারা এবং তাদের আনন্দ দিতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এখন বাকিটা ঈশ্বরের ইচ্ছা

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com