বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনাম :
জুলাইয়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জনের প্রাণহানি প্রবল সমালোচনার মুখে ক্ষমা চাইল ফিফা জোড়া গোলে মেসির রেকর্ড, মায়ামির দুর্দান্ত জয় ২,৫০২ কোটি টাকার সৌর বিদ্যুৎ প্রকল্প: অনুমোদনের পথে একনেকে দুই সপ্তাহ পর চালু এলএনজি টার্মিনাল: কাটার মুখে গ্যাস ও বিদ্যুৎ সংকট উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর: টিকিটের দাম ও সময়সূচি জানুন এক লাফে ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল প্রায় ১০ হাজার টাকা চব্বিশের গণঅভ্যুত্থান; মানবতাবিরোধী অপরাধে ১৬ জনের মৃত্যুদণ্ড, ১১ জনের যাবজ্জীবন সাকিব আল হাসানের বাড়িতে হামলার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন ডকুমেন্টারিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ
মেসি বনাম ইয়ামাল: ১৯ বছর আগের রূপকথা

মেসি বনাম ইয়ামাল: ১৯ বছর আগের রূপকথা

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ফুটবল বিশ্বকাপের ফাইনালের রোমাঞ্চ ছাড়িয়ে এখন ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রে ১৯ বছর আগের একটি ঐতিহাসিক ছবি। যেখানে দেখা যাচ্ছে, ফুটবল জাদুকর লিওনেল মেসি পরম যত্নে প্লাস্টিকের টবে এক শিশুকে গোসল করাচ্ছেন। কাকতালীয়ভাবে, সেই শিশুটিই আজকের স্প্যানিশ ফুটবল সেনসেশন লামিনে ইয়ামাল।

২০০৭ সালে বার্সেলোনার ক্যাম্প ন্যু-তে ইউনিসেফের একটি দাতব্য ক্যালেন্ডারের জন্য এই ফটোশুট করা হয়েছিল। লটারির মাধ্যমে সুযোগ পেয়ে মাত্র কয়েক মাস বয়সী ইয়ামালকে নিয়ে তার পরিবার সেখানে হাজির হয়েছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের আলোকচিত্রী জোয়ান মনফোর্তের ক্যামেরায় বন্দি হওয়া ২০ বছর বয়সী লাজুক মেসির সেই সাধারণ মুহূর্তটিই আজ বিশ্ব ফুটবলের এক অবিস্মরণীয় ইতিহাস।

দেড় যুগ পর সেই শিশু ইয়ামালই এখন বিশ্ব ফুটবলের নতুন বিস্ময়। বার্সেলোনা ও স্পেনের হয়ে একের পর এক রেকর্ড ভাঙা এই তারকা ২০২৪ ইউরোতে সবচেয়ে কম বয়সী গোলদাতা হন। গত বছর মাত্র ১৮ বছর বয়সে ব্যালন ডি’অরের রানার-আপ হওয়া ইয়ামাল চলতি বিশ্বকাপ চলাকালেই ১৯ বছরে পা দিয়েছেন। ফুটবল বোদ্ধাদের মতে, তার মধ্যে ম্যারাডোনা, পেলে কিংবা মেসির মতোই অল্প বয়সে ম্যাচ জেতানোর অবিশ্বাস্য ক্ষমতা রয়েছে।

ইতিহাসের কী অপূর্ব সমীকরণ! ২০০৭ সালের সেই ফটোশুটের পর এবার বিশ্বকাপের ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন মেসির মুখোমুখি হতে যাচ্ছেন স্পেনের তুরুপের তাস ইয়ামাল। মেসির ক্যারিয়ারের শেষলগ্নে উদীয়মান এই মহাতারকার দ্বৈরথ ফুটবল ইতিহাসে এক চিরকালীন রূপকথা হিসেবে অমর হয়ে থাকবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com