সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আজ সোমবার বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। সরকার গঠনের পর শরিকদের সঙ্গে তারেক রহমানের এটিই প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
দলীয় ও শরিক সূত্রের খবর, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বণ্টন নিয়ে শরিকদের অসন্তোষ, ৩১ দফা দাবি এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের বিষয়গুলো বৈঠকে প্রাধান্য পাবে। এছাড়া সরকার গঠনের পর বিএনপির ‘একলা চলো নীতি’ নিয়ে তৈরি হওয়া দূরত্ব দূর করে জোটের পারস্পরিক সম্পর্ক ও হৃদ্যতা বাড়াতে খোলামেলা আলোচনা হতে পারে।