বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা শিরোপা জিতলে পুনরায় বিয়ে করার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। তবে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের মধ্য দিয়ে তাঁর সেই চর্চিত ঘোষণার ইতি ঘটল।
ফাইনাল ম্যাচ শেষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পরীমণি লেখেন, বিয়েটা আর করতে হলো না, এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে। এর আগে দল ফাইনালে ওঠার পর ইংল্যান্ডের অধিনায়ককে উদ্দেশ্যে করে হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে! লিখে পোস্ট দিয়ে নজর কেড়েছিলেন তিনি। প্রিয় দলের হারে বিয়ের ঘোষণা ভেস্তে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণি স্পষ্ট জানিয়ে দিয়েছেন—আর্জেন্টিনার প্রতি তাঁর ভালোবাসা আগের মতোই অটুট থাকবে।